বরাক বাংলা নিউজ প্রতিনিধি : করিমগঞ্জ,
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। কিন্তু ওরা যে এখন দেশে সম্পুর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, তারও কিছুটা ইঙ্গিত মিলেছে ইতিমধ্যে। করিমগঞ্জ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার কর্মরত সাংবাদিক মৃণাল সরকারের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদ সহ নিন্দার ঝড় উঠেছে সমগ্র রাজ্য জুড়ে। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে অসুস্থতার বাহানা দেখিয়ে হামলাকারীরা ইতিমধ্যে গুয়াহাটিতে ঘাটি গেড়ে আছে। পুলিশ কেন এদেরকে পাকড়াও করছে না।উল্লেখ্য, গত সপ্তাহে বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী সিমা নন্দী ও তার স্বামীর নেতৃত্বে সংগঠিত হয় মৃণাল সরকারের উপর প্রাণঘাতী হামলা। আজ করিমগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা এক অনশন ধর্মঘট পালন করে শহরে।সাংবাদিকদের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে ও শহরের সদর থানায় নারী কেলেঙ্কারির উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মরত সাংবাদিকরা অনশন ধর্মঘট পালন করে। এতে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনশনরত সাংবাদিকরা। তারা শীঘ্রই দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Oct 24, 2017
Home
Unlabelled
করিমগঞ্জে অনশন ধর্মঘটে সাংবাদিকরা
করিমগঞ্জে অনশন ধর্মঘটে সাংবাদিকরা
Share This
About Admin
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment