দেশ স্বাধীন হবার পর থেকেই অন্যায় ও অবিচারের শিকার ভারতের মুসলিমরা - Barak Bangla News

Breaking

Nov 26, 2017

দেশ স্বাধীন হবার পর থেকেই অন্যায় ও অবিচারের শিকার ভারতের মুসলিমরা

নিজস্ব সংবাদদাতা: ভারতের মুসলিমরা দেশ স্বাধীন হবার পর থেকেই অন্যায় ও অবিচারের শিকার। এমনই মন্তব্য করলেন দলিত ও উদ্বাস্তু নেতা তথা সাম্য শান্তি ও সম্প্রীতি মঞ্চের সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস। তিনি বলেন, “ভারতের মুসলিমরা দেশ স্বাধীন হবার পর থেকেই অন্যায় ও অবিচারের শিকার। আর এখন মুসলমানদের উপর অন্যায় ও নির্যাতন চলছে পরিকল্পনা করে। তবে ভারতীয় মুসলিমরা আতঙ্কিত- একথা আমি মানছি না। বরং তারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং আমার মনে হয় তারা ন্যায় ও সুবিচার আদায়ে সমর্থ হবেন।”
কিন্তু এই আতঙ্ক কাটাতে প্রশাসন কী করছে? ওই দলিত নেতার জবাব, “আমারতো মনে হয়- মুসলমানেরা যদি সত্যি কিছু পরিমাণ ভয় পান তা পুলিশ প্রশাসনকে। সাম্প্রদায়িক প্রশ্নে এদেশে পুলিশ প্রশাসন একেবারেই নিরপেক্ষ নয়, বরং সাম্প্রদায়িক। গুজরাট ও অনান্য দাঙ্গার ক্ষেত্রে দেখা যাচ্ছে- দাঙ্গায় মৃত মুসলমান মানুষের এক অংশ পুলিশের গুলিতে মারা গেছেন। এ অবস্থার অবসান করা জরুরি।”

No comments: