হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কুমন্তব্যকারী আজতক টিভির রোহিত সারদানার বিরুদ্ধে বিক্ষোভ - Barak Bangla News

Breaking

Nov 29, 2017

হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কুমন্তব্যকারী আজতক টিভির রোহিত সারদানার বিরুদ্ধে বিক্ষোভ


আজতাক টিভি চ্যানেলের অ্যাঙ্কর রোহিত সারদানা গত কয়েকদিন আগে টিভি চ্যানেলে পদ্মাবতী সিনেমার আলোচনা করতে গিয়ে বিশ্বনবী  হযরত মহম্মদ ( সাঃ) এর কন্যা ফাতেমা (রাঃ) কে নিয়ে কুমন্তব্য করেন । তার এই কুরুচিকর মন্তব্যে গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠে। সেই প্রতিবাদের চিত্র লক্ষ করা গেলো মুর্শিদাবাদের লালবাগে।মঙ্গলবার লালবাগের  চক শাহী মসজিদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে একদল মুসলিম । বিক্ষোভকারীরা দাবি,  অবিলম্বে ইসলামের কটুক্তি কারী এই রোহিত সারদানার শাস্তি ও তাকে আজতক চ্যানেল থেকে বের করা হোক। বিক্ষোভকারীদের মুখে রোহিত সারদানা মুর্দাবাদ স্লোগান শুনতে পাওয়ার পাশাপাশি এদিন তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

No comments: