যোগীর সভায় আসা মহিলার বোরখা খুলতে বাধ্য করল উত্তরপ্রদেশ পুলিশ - Barak Bangla News

Breaking

Nov 23, 2017

যোগীর সভায় আসা মহিলার বোরখা খুলতে বাধ্য করল উত্তরপ্রদেশ পুলিশ

আবারো যোগী বিতর্ক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভায় বোরখা পরে গিয়েছিলেন এক মহিলা। আর এই অপরাধে তাঁকে ওই পোশাক খোলাতে বাধ্য করল উত্তরপ্রদেশ পুলিশ। মহিলার নাম সায়রা। গলায় গেরুয়া রঙের উত্তরীয় ছিল ঐ মহিলার। তাঁকে বোরখা পরা অবস্থায় দেখে তিন মহিলা পুলিশকর্মী এগিয়ে যান। বোরখা খোলার জন্য সায়রাকে রীতিমতো চাপ দেওয়া হয়। কার্যত বাধ্য হয় ওই বিজেপি সমর্থক বোরখা খোলেন। পুলিশের ইঙ্গিতেই অন্য এক শ্রোতা মহিলার বোরখা খুলতে এগিয়ে আসে। পরে অন্য এক পুরুষ পুলিশকর্মী বোরখাটি নিয়ে যান। ঐ মহিলা জানান, আমি এবং আমার স্বামী দীর্ঘদিনের বিজেপি কর্মী। গ্রাম থেকে প্রথাগত পোশাক পরেই ওই সভায় এসেছিলাম। কালো রংয়ের পোশাক পরার জন্য পুলিশকর্মী তা খুলে ফেলতে বলেন। বালিয়ায় খোদ মুখ্যমন্ত্রীর সামনে এমন ঘটনায় উত্তরপ্রদেশ জুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বালিয়ার পুলিশ সুপার অনিল কুমার এই প্রসঙ্গে জানান, ওই সভায় কালো পতাকা নিয়ে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। কোনও সমর্থকের বোরখা খুলে নেওয়া হলে তা অত্যন্ত অন্যায়। এই ঘটনায় তদন্ত করা হবে। এই ঘটনায় উত্তরপ্রদেশের সংখ্যালঘু সংগঠন গুলির মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ।

No comments: