কাজিরবাজার সিনিয়র মাদ্রাসার সভাপতি নির্বাচিত মওলানা আব্দুল্লাহ - Barak Bangla News

Breaking

Nov 23, 2017

কাজিরবাজার সিনিয়র মাদ্রাসার সভাপতি নির্বাচিত মওলানা আব্দুল্লাহ

দীর্ঘ প্রতিক্ষার পর গঠিত হল কাজিরবাজার সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটি। বেশ কয়েকদিন আগে অনুষ্টিত সাধারণ সভার প্রস্তাব অনুযায়ী গত ৯ নভেম্বর করিমগঞ্জ স্কুল সমূহের পরিদর্শক এক বিভাগীয় চিঠির মাধ্যমে মওলানা এ, কে মুহাম্মদ আব্দুল্লাহকে সভাপতি ও মওলানা নুরুল হক্বকে সহ-সভাপতি হিসাবে চুড়ান্ত অনুমোদন প্রদান করেন। ধর্মীয় ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুন দুই মওলানাকে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ায় বিভাগীয় অধিকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার যুব সমাজ সহ বিশিষ্টরা। তরুণ এই কর্তাদের হাত ধরে মাদ্রাসাটি রাজ্যের মধ্যে বিশেষ খ্যাতি অর্জন করবে বলে তারা আশাবাদী ।
                      এদিকে এই প্রতিবেদকের সঙ্গে আলোচনা কালে এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ বয়োজ্যেষ্ঠদের পরামর্শ ও তরুনদের সহযোগীতা কামনা করত নব নির্বাচিত সভাপতি মওলানা আব্দুল্লাহ জানান তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন ।
                 উল্লেখ্য এ মর্মে আজ দুপুরে মাদ্রাসা অধিক্ষকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় ।  উপস্থিত নব নির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে   সংবর্ধিত করেন আমসা ও ছাত্র সংসদের কর্মীরা। উপস্থিত ছাত্র নেতাদের মধ্যে ছিলেন নাসির উদ্দিন, বিলাল আহমদ, জবরুল হসেন সহ অন্যান্যরা।

No comments: