ফুরফুরা শারীফ আহালে সুন্নাতুল জামাত -এর ডাকে শান্তি ও সম্প্রীতি সভা - Barak Bangla News

Breaking

Nov 22, 2017

ফুরফুরা শারীফ আহালে সুন্নাতুল জামাত -এর ডাকে শান্তি ও সম্প্রীতি সভা

ফুরফুরা শারীফ আহালে সুন্নাতুল জামাত দেগঙ্গা থানা কমিটির ডাকে দেশে শান্তি ও সম্প্রীতির উদ্যেশ্যে দেগঙ্গা বাজারে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়৷ মঙ্গলবারের এই সমাবেশে উপস্থিত ছিলেন পীরজাদা নওসাদ সিদ্দিকী, পীরজাদা বাইজিত আমিন, আবমার সভাপতি মাওলানা আবু আফজাল জিন্না, বারাসাত মহাকুমার সভাপতি মাওলানা কুতুব উদ্দিন ফাতেহী, দেগঙ্গা থানা কমিটির সভাপতি মাওলানা আলাউদ্দিন সাহেব, সম্পাদক আঃ করিম সাহেব, অফিস ইন চার্জ মোঃ আলাউদ্দিন সহ আরও অনেকে। ভ্রান্ত মতবাদ ও ইসলামের নামে অপপ্রচার রুখতে এবং স্বাধীনতা সংগ্রামী যুগসংস্কারক দাদা হুজুর পীর কেবলা (রহ)-এঁর মতাদর্শকে জানা ও বোঝা, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা ও রোহিঙ্গাদের প্রতি অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ এবং রোহিঙ্গাদের নিজ নিজ অধিকারকে বুঝিয়ে দিয়ে পুনরায় মায়ানমারে বসবাস প্রভৃতি বিষয়ে আলোচনা করেন ফুরফুরা শারীফ আহালে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী৷ এমনকি দেগঙ্গা ব্লকের অধীনে বিশ্বানাথপুর স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরন ও ডেঙ্গু জ্বরে আক্রান্তদের ক্ষতিপূরনের লক্ষ্যে দেগঙ্গা ব্লকের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের কথাও বলেন। তিনি আরও বলেন, “শান্তি সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে চলুন, অশান্তির দাবানলে পা না দিয়ে আমরা দেশের শান্তি চাই, আমরা অশান্তি চায় না৷ কারন আমার সৃষ্টিকর্তা শান্তিকামি কে ভালোবাসেন ৷আমাদের র্ধমের নাম ইসলাম (শান্তি)৷ আমাদের ধর্মে বলা হয়েছে আমাকে যে আঁকড়ে ধরবে সে কখনো অশান্তি করতে পারে না৷”

No comments: