মুর্শিদাবাদে ইউনিভার্সিটির দাবিতে কলকাতার রাজপথে এসআইও-র তুমুল বিক্ষোভ - Barak Bangla News

Breaking

Nov 22, 2017

মুর্শিদাবাদে ইউনিভার্সিটির দাবিতে কলকাতার রাজপথে এসআইও-র তুমুল বিক্ষোভ

বারাক বাংলা নিউজ: মুর্শিদাবাদে ইউনিভার্সিটির দাবিতে কলকাতার রাজপথে তুমুল বিক্ষোভ শুরু করেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে।এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলার পথ বেয়ে বিধান সভার দিকে যাচ্ছে ছাত্ররা। গোটা রাজ্য থেকে এসআইও-র ডাকে আজ বিক্ষোভ দেখাচ্ছে ছাত্র সমাজ। মুর্শিদাবাদ থেকেও বহু ছাত্র এদিন উপস্থিত হয়েছে।মুর্শিদাবাদের ছাত্ররা ক্ষোভের সাথে বরাক বাংলাকে বলছেন,”আমরা বছরের পর বছর আন্দোলন করেও ইউনিভার্সিটি পায়নি। তাই কলকাতায় এসেছি বিধানসভা অভিযানে।” এদিকে বিভিন্ন জেলার ছাত্রদের পাশাপাশি বহু নাগরিক সমাজের মানুষ অংশ নিয়েছেন মুর্শিদাবাদে বিশ্ব বিদ্যালয়ের দাবিতে।

No comments: