ধৃত বাংলাদেশি জঙ্গি শাহদাত হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সামনে এসেছিল তিন সন্দেহভাজন জঙ্গি স্বপন বিশ্বাস, নয়ন গাজি ও ওমর ফারুকের নাম। এই তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। রাজ্যে লুকিয়ে থাকা এই তিন সন্দেহভাজন জঙ্গির হদিস দিলে মিলবে পুরস্কার। সম্প্রতি এমনটাই জানিয়ে কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। একই সঙ্গে তাদের তরফে এই পোস্ট শেয়ার করার জন্য অনুরোধও করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে ওই পোস্টে আরও বলা হয়েছে, ওই তিন সন্দেহভাজন জঙ্গি সম্পর্কে কোনও খবর পেলে বা নজরে পরলে তা যেন ফেসবুকের ইনবক্সে জানান তারা। অথবা ফোন করতে পারেন কন্ট্রোল রুমের ১০০ নম্বরে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে আশ্বাসও দেওয়া হয়েছে খবরদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। যে ওই সন্দেহভাজনদের সঠিক খোঁজ দিতে পারবেন তাঁকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment