ডিসেম্বরে রাজ্যে অনুষ্ঠিত হবে হাইস্কুল ‘টেট’, ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার - Barak Bangla News

Breaking

Nov 22, 2017

ডিসেম্বরে রাজ্যে অনুষ্ঠিত হবে হাইস্কুল ‘টেট’, ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি: ডিসেম্বরে রাজ্যে অনুষ্ঠিত হবে হাইস্কুল টেট। রাজ্যের বিভিন্ন হাইস্কুলে থাকা ৫০০০ শূণ্যপদ পূরণ করতে ডিসেম্বরে এই পরীক্ষার আয়োজন করবে শিক্ষা বিভাগ। মঙ্গলবার গুয়াহাটির কলাক্ষেত্রে শিক্ষকদের নিযুক্তিপত্র বিতরণী সভায় এই তথ্য জানান শিক্ষা মন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা।
মঙ্গলবার গুয়াহাটির কলাক্ষেত্রে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ২৪৮জন বিষয় শিক্ষকের হাতে নিযুক্তিপত্র তুলে দেন ডঃ শর্মা। তিনি সভায় জানান, রাজ্যের বিভিন্ন হাইস্কুলে প্রায় পাঁচ হাজার শূণ্যপদ রয়েছে। ওই পদগুলো পূরণের জন্য ডিসেম্বরে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সঙে তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুলে আরও ৪০০জন শিক্ষককে নিযুক্তি দেওয়া হবে। এদিনের সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই অসমের সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ব্রেকফাস্ট দেওয়া হবে। ছাত্রছাত্রীদের বিনামূল্যে জুতো, টাই ইত্যাদি দেওয়া হবে। এক কথায় বলতে গেলে শিক্ষামন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের বেসরকারি স্কুলগুলি থেকে সরকারি স্কুলে বেশি সুযোগসুবিধা প্রদান করতে সরকার একাধিক পদক্ষেপ হাতে নিয়েছে।
একই সঙে তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির ওপর নজরদারি রাখিতে খুব শীঘ্রই বায়োমেট্রিক মেশিন বসানো হবে প্রতিটি স্কুলে।

No comments: