নাগরিকত্ব বিল: সর্বানন্দ সরকার থেকে বেরিয়ে আসার হুমকি অগপর - Barak Bangla News

Breaking

Nov 22, 2017

নাগরিকত্ব বিল: সর্বানন্দ সরকার থেকে বেরিয়ে আসার হুমকি অগপর

গুয়াহাটি: সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পাস করলে অসমে বিজেপির সঙে মিত্রতার আর কোনও প্রাসঙ্গিকতা থাকবে না। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই মন্তব্য করেন অগপ বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লকুমার মহন্ত। তিনি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে বলেন, এই বিল অসমের খিলঞ্জিয়া(স্থায়ী) মানুষের বিরোধী একটি বিল। এই বিল আইনে রূপান্তরিত হলে অসমে অসমিয়ারা সংখ্যালঘুতে পরিণত হবেন। অসমিয়া ভাষা-কৃষ্টি-সংস্কৃতি সব সংকটের মুখে পড়বে। তাই এমনটা হলে সরকারে থাকার কোনও প্রাসঙ্গিকতা থাকবে না অসম গণ পরিষদের।
প্রফুল্লকুমার মহন্ত কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, হিন্দু বাঙালি শরনার্থীদের নাম রাষ্ট্রীয় নাগরিকপঞ্জিতে তোলার জন্য সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে। প্রথম পদক্ষেপ হিসেবে এনআরসির খসড়া তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে নিতে চাইছে। মহন্ত এ ব্যাপারে নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ জানিয়ে এই বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আসাম চুক্তি মতে এনআরসি উন্নীতকরণের দাবি জানিয়েছেন

No comments: