গুয়াহাটি : এবার সরাসরি অসমিয়া হিন্দুদের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক তোপ দেগে অসমে অস্থিরতা সৃষ্টি করেছেন প্রাক্তন এআইইউডিএফ বিধায়ক শাহ আলম। অসমিয়া-বিরোধী উগ্র ভাষণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
গতকাল গোয়ালপাড়ায় এক দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে শাহ আলম বলেছিলেন, ‘অসমে ইতিমধ্যে মুসলমানের সংখ্যা এক কোটিতে এসে পৌঁছেছে। অপেক্ষা করুন, আগামী ৩০ বছর পর আমরাই অসমকে শাসন করব। বহু নির্যাতন, হামলা সহ্য করেছি। এখন প্ৰত্যাক্ৰমণের সময়।’ তিনি রাজ্যের অর্থ-স্বাস্থ্য-শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মাকের বিরুদ্ধেও হামলা করেছেন। বলেছেন, ‘হিমন্তবিশ্ব শর্মা দুই সন্তানের বেশি পরিবারের কাউকে চাকরি দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন। কিন্তু আমরা এক সন্তান হলেও দেব না। হিন্দুদের ছেলেমেয়ে চার থেকে পাঁচটি। কিন্তু মনে রাখবেন, একেকজন মুসলমানের দশ বা তার থেকেও বেশি সন্তান। অতএব নিশ্চিন্ত থাকুন।’
প্রসঙ্গত, শাহ আলম যখন ভষণ দিচ্ছিলেন তখন মঞ্চে বসেছিলেন এআইইউডিএফ-প্রধান তথা ধুবড়ির সাংসদ বদরউদ্দিন আজমল। প্রাক্তন বিধায়কের এমন অপ্রত্যাশিত বক্তব্যে বেজায় বিব্রত বোধ করেছেন সাংসদ। এমন বক্তব্যের খবর চাউর হলে রাজ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অনেকে শাহ আলমের বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা বলে গ্রেফতারের দাবি তুলেছেন।

No comments:
Post a Comment