বাংলাদেশে সংরক্ষণ নিয়ে দুর্ভোগের শিকার উত্তর-পূর্ব ভারতের রেল যাত্রীরা - Barak Bangla News

Breaking

Nov 28, 2017

বাংলাদেশে সংরক্ষণ নিয়ে দুর্ভোগের শিকার উত্তর-পূর্ব ভারতের রেল যাত্রীরা

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ভারতের ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের যাত্রীদের জন্য বাংলাদেশে রেল টিকিটের বিশেষ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় এ দেশের যাত্রীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ। খবর যুগশঙ্খ অনলাইনের।
জানাগেছে, ত্রিপুরার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে সকাল থেকেই এসে হাজির হন। যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে কোনও প্রকার টিকিট সংরক্ষণ ব্যবস্থা না রাখায় ভারতীয় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সময়মতো নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন না অনেকেই।
আরও আগেই এ সব নিয়ে দু-দেশের মধ্যে আলোচনাও হয়েছে। সংরক্ষণ ব্যবস্থা চালুর বিষয়ে উদ্যোগও নিয়েছিল বাংলাদেশ রেল কর্তৃপক্ষ। কিন্তু এ সব বিষয়ে তেমন কোনও অগ্রগতি হচ্ছে না। নিয়মিত যাতায়াতকারী ভুক্তভোগী মহল আখাউড়া জংশনে ভারতের যাত্রীদের জন্য করে হলেও এক ভাগ সংরক্ষিত রাখার দাবি জানান।

No comments: